Where Students Find Inspiration &
Dream To Bloom.
একটি বিজ্ঞানমনষ্ক, সৃজনশীল ও যুক্তিনির্ভর সাভার গড়ে তোলা — যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারবে। Join the premier community of bright minds.

Latest Events
Participate in our upcoming competitions, workshops, and fairs to test your knowledge and learn new skills.
Olympiad History
Relive the moments of our past Olympiads and see the impact we've made in the scientific community.

Building a
Brighter Savar
সাভার সায়েন্স সোসাইটি একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। পরিচালিত হয় সাভার থেকে উচ্চশিক্ষারত শিক্ষার্থীদের দ্বারা, সাভারের শিক্ষার্থীদের জন্য।
আমাদের লক্ষ্য স্কুল-পর্যায়ের শিক্ষার্থীদের সাথে উচ্চশিক্ষারত তরুণ প্রজন্মের সেতুবন্ধন তৈরির মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা।
- A non-political, non-profit volunteer organization.
- Driven by university students for school students.
- Connecting rural talent with world-class opportunities.
- Fostering a culture of logic and science in Savar.

Message from the Founder
"সাভারের প্রতিটি শিক্ষার্থীর মধ্যে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। আমাদের প্রয়োজন শুধু একটু দিকনির্দেশনা, একটি উপযুক্ত প্ল্যাটফর্ম এবং একে অপরের প্রতি সহযোগিতার মানসিকতা।"
"সাভার সায়েন্স সোসাইটির জন্ম সেই শূন্যস্থান পূরণের লক্ষ্যে। আমরা চাই সাভারের ছাত্রছাত্রীরা শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে, আধুনিক বিজ্ঞান ও গবেষণার সাথে পরিচিত হোক। তারা অংশ নিক অলিম্পিয়াডে, বিতর্ক করুক যুক্তি দিয়ে, এবং স্বপ্ন দেখুক বিশ্বজয়ের।"
Message from the President
"সাভার সায়েন্স সোসাইটি হবে সেই প্ল্যাটফর্ম যা নতুন প্রজন্মের জন্য বিজ্ঞানকে আনন্দময় করে তুলবে। আমরা সাভারের প্রতিটি স্কুলে আমাদের কার্যক্রম ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।"
"যোগ্য নেতৃত্বের মাধ্যমেই একটি সুন্দর সমাজ গঠন সম্ভব। আমি বিশ্বাস করি, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সাভারের শিক্ষার্থীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করবে।"

The Minds Behind Savar Science Society

Md. Touhid Hossain
Principle of Savar Model College

Prof. Dr. Ilias Molla
Chairman, Savar Model College

Md Kamal Uddin
Secretary, IMED, Planning Ministry

Abu Baakr Siddique
Savar Science Society

MD Mujahidul Islam
Jahangirnagar University

MD. Omor Faruk
University Of Rajshahi
আমাদের স্বপ্ন (Vision)
একটি বিজ্ঞানমনষ্ক, সৃজনশীল ও যুক্তিনির্ভর সাভার গড়ে তোলা — যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারবে, দেশ ও বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, এবং জ্ঞান ও উদ্ভাবনের মাধ্যমে একটি আলোকিত জাতি গঠনে অবদান রাখতে পারবে।
মিশন (Mission)
সাভারের বিদ্যালয়-পর্যায়ের শিক্ষার্থীদের সাথে উচ্চশিক্ষারত তরুণ প্রজন্মের সেতুবন্ধন তৈরির মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা; জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা; এবং প্রতিটি মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে একটি অন্তর্ভুক্তিমূলক, সহায়ক ও অনুপ্রেরণামূলক পরিবেশ নিশ্চিত করা।
আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যসমূহ (Goals)
বিজ্ঞানমনষ্ক সমাজ গঠন
সাভারের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার সংস্কৃতি গড়ে তোলা এবং কৌতূহল ও অনুসন্ধিৎসার মানসিকতা তৈরি করা।
সেতুবন্ধন কর্মসূচি
বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্কুলের শিক্ষার্থীদের সংযোগ স্থাপন করে উচ্চশিক্ষার পথনির্দেশনা প্রদান করা।
প্রতিযোগিতামূলক প্রস্তুতি
অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা সহ জাতীয় ও আন্তর্জাতিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা।
মেধাবীদের একত্রীকরণ
সাভারের সকল মেধাবী শিক্ষার্থীকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সহযোগিতার নেটওয়ার্ক গড়ে তোলা।
যুগোপযোগী দক্ষতা উন্নয়ন
প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করা।
সৃজনশীল জাতি গঠন
সুস্থ ও যুক্তিনির্ভর চিন্তার বিকাশের মাধ্যমে একটি সৃজনশীল, নৈতিক ও আলোকিত প্রজন্ম তৈরিতে ভূমিকা রাখা।
আমাদের পরিচালনার ভিত্তি (Core Values)
Our Gallery
What Our Students Say
Real stories from the students who have participated in our events and changed their perspective towards science.
"SSS provided me with the opportunity to participate in the National Math Olympiad. The mentorship I received was incredible. Truly an eye-opening experience."
Rafiqul Islam
Savar Cantonment Public School
"The science fair organized by Savar Science Society was the best. I got to show my robotics project to JU professors. Highly recommended for any science enthusiast!"
Sanjida Akter
Jahangirnagar University School
"A great platform to connect with like-minded students. The workshops are very practical and helpful. I've learned so much beyond my textbook syllabus."
Hasibul Hasan
Savar Laboratory School




